আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ দিন
একি বেদনার মত বেজেছে আবার হারান বীণ |
ফেলে আসা পথে কুহেলী আঁচল সরায়ে
দুচোখে আমার স্বপন কাজল পরায়ে
তুমি বিগত ব্যথায় এ ভাঙ্গা হৃদয় করেছ লীন |
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ দিন
একি বেদনার মত বেজেছে আবার হারান বীণ |
ফগুনে আমার ঘিরেছে আবার হিমেল বায়
আলোর পিছনে লুকানো ছায়া মায়া জড়ায় ।।
কবে চলে গেছে সে কথা যখন ভুলেছি
ভুল করে শুধু ভুলের ফসল তুলেছি
তারার মালা না গাঁথার খেলায় শুকাল হে উদাসীন ||
আমি নিরালায় বসে বেঁধেছি আমার স্মরণ দিন |
একি বেদনার মত বেজেছে আবার হারান দিন |
āmi nirālāẏ base bem̐dhechhi āmār smaraṇ din
eki bednār mat bejechhe ābār hārān bīṇ |
phele āsā pathe kuhelī ām̐chal sarāẏe
duchokhe āmār sbapan kājal parāẏe
tumi bigat byathāẏ e bhāṅgā hṛdaẏ karechh līn |
āmi nirālāẏ base bem̐dhechhi āmār smaraṇ din
eki bednār mat bejechhe ābār hārān bīṇ |
phagune āmār ghirechhe ābār himel bāẏ
ālor pichhne lukāno chhāẏā māẏā jar̤āẏ ||
kabe chale gechhe se kathā yakhan bhulechhi
bhul kare śhudhu bhuler phasal tulechhi
tārār mālā nā gām̐thār khelāẏ śhukāl he udāsīn ||
āmi nirālāẏ base bem̐dhechhi āmār smaraṇ din |
eki bednār mat bejechhe ābār hārān din |