আমি কোন পথে যে চলি
কোন কথা যে বলি
তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই
মনের চোরাগলি।
সেই গলিতেই ঢুকতে গিয়ে
হোচট খেয়ে দেখি
বন্ধু সেজে বিপদ আমার
দাঁড়িয়ে আছে একি
ভয়েরই খাড়াতে হয়ে গেলাম
পাঁঠা বলি।।
এখন আমি লেঙচে মরি
ওরে বাবা লেঙচে মরি
পালিয়ে যাওয়ার রাস্তা ধরি
হয়তো মনের দরজা খুলে
তুমিও ছিলে বসে
ভেস্তে গেল সুন্দরীগো
সবই কপাল দোষে
করেছি কি ভুল
নিজেই নিজের দু’কান মলি ।।
āmi kon pathe ye chali
kon kathā ye bali
tomāẏ sāmne peẏeo khum̐je ber̤āi
maner chorāgli|
sei galitei ḍhukte giẏe
hochaṭ kheẏe dekhi
bandhu seje bipad āmār
dām̐r̤iẏe āchhe eki
bhaẏera̮i khār̤āte haẏe gelām
pām̐ṭhā bali||
ekhan āmi leṅche mari
ore bābā leṅche mari
pāliẏe yāoẏār rāstā dhari
haẏato maner darjā khule
tumio chhile base
bheste gel sundarīgo
saba̮i kapāl doṣhe
karechhi ki bhul
nijei nijer du’kān mali ||