আমি আজ আকাশের মত একেলা
কাজল মেঘের ভাবনায় ,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়।
সজল উদাস বায়ে বুকের কাছে,
স্বরণের তারাগুলি ঘুমায়ে আছে।
বিলাপের ভাঙ্গা সুর থেমে গেছে আঁধার বীণায়।
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়।।
দু’টি গান দু’টি প্রাণ দু’টি মন,
এই নিয়ে দু’জনার এ ভুবন।
এ জীবন দেখেছিলো শরতের সোনার স্বপন।
সে সাধ অতীত আজ কাঁদে নিরালা
নিয়ে শুধু বিরহের দহন জ্বালা
চকিত আলোয় তাঁর আঁখি মোর দিশা যে হারায়।
কাজল মেঘের ভাবনায়,
বাদলের এই রাত ঘিরেছে ব্যাথায়।।
āmi āj ākāśher mat ekelā
kājal megher bhābanāẏ ,
bādler ei rāt ghirechhe byāthāẏ|
sajal udās bāẏe buker kāchhe,
sbarṇer tārāguli ghumāẏe āchhe|
bilāper bhāṅgā sur theme gechhe ām̐dhār bīṇāẏ|
kājal megher bhābanāẏ,
bādler ei rāt ghirechhe byāthāẏ||
du’ṭi gān du’ṭi prāṇ du’ṭi man,
ei niẏe du’janār e bhuban|
e jīban dekhechhilo śharter sonār sbapan|
se sādh atīt āj kām̐de nirālā
niẏe śhudhu birher dahan jbālā
chakit āloẏ tām̐r ām̐khi mor diśhā ye hārāẏ|
kājal megher bhābanāẏ,
bādler ei rāt ghirechhe byāthāẏ||