আমার যেতে সরে না মন–
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন।।
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,
নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ।।
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে।
যবে চলে যাই পদে পদে বাধা পাই
ফিরে ফিরে আসি অকারণ।।
আমার যেতে সরে না মন–
তোমার দুয়ার পারায়ে আমি যাই যে হারায়ে
অতল বিরহে নিমগন।।
চলিতে চলিতে পথে সকলই দেখি যেন মিছে,
নিখিল ভুবন পিছে ডাকে অনুক্ষণ।।
আমার মনে কেবলই বাজে
তোমায় কিছু দেওয়া হল না যে।
যবে চলে যাই পদে পদে বাধা পাই
ফিরে ফিরে আসি অকারণ।।
āmār yete sare nā man–
tomār duẏār pārāẏe āmi yāi ye hārāẏe
atal birhe nimgan||
chalite chalite pathe sakala̮i dekhi yen michhe,
nikhil bhuban pichhe ḍāke anukṣhaṇ||
āmār mane kebala̮i bāje
tomāẏ kichhu deoẏā hal nā ye|
yabe chale yāi pade pade bādhā pāi
phire phire āsi akāraṇ||