Aamaar mate – mahilaa

আমার মতে – মহিলা
Year
Language

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !

এই মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
এ মৃত মহাদেশে রোদ্দুর বারবার ,
হয়তো নদীর কোনো রেশ,
রাখতে পারিনি অবশেষ |
অথবা খেলায় সব হাতগুলো হারবার
পরেও খেলেছি এক দান ,
বুঝিনি কিসের এত টান !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !

তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
তোর বাড়ির পথে যুক্তির সৈন্য
যতটা লুকিয়ে কবিতায় , তারও বেশি ধরা পড়ে যায় |

তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক ,
কষতে বারণ ছিল তাই,
কিছুই বোঝা গেলনা প্রায় !

কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !
কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া !

কতবার তোর আয়না ভেঙেচুরে ফিরে তাকাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই,
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ নেই !
আমার মতে তোর মতন কেউ…

katbār tor āẏanā bheṅechure phire tākāi,
āmār mate tor matan keu nei !
katbār tor kām̐chā āloẏ bhije gān śhonāi,
āmār mate tor matan keu nei !

ei mṛt mahādeśhe roddur bārbār ,
e mṛt mahādeśhe roddur bārbār ,
haẏato nadīr kono reśh,
rākhte pārini abśheṣh |
athbā khelāẏ sab hātgulo hārbār
pareo khelechhi ek dān ,
bujhini kiser et ṭān !

kakhno chaṭi jāmā chher̤e rekhe rāstāẏ ese dām̐r̤ā !
kakhno chaṭi jāmā chher̤e rekhe rāstāẏ ese dām̐r̤ā !

katbār tor āẏanā bheṅechure phire tākāi,
āmār mate tor matan keu nei !
katbār tor kām̐chā āloẏ bhije gān śhonāi,
āmār mate tor matan keu nei !

tor bār̤ir pathe yuktir sainy
tor bār̤ir pathe yuktir sainy
yatṭā lukiẏe kabitāẏ , tārao beśhi dharā par̤e yāẏ |

tor uṭhon jur̤e biśhāl aṅk ,
kaṣhte bāraṇ chhil tāi,
kichhui bojhā gelnā prāẏ !

kakhno chaṭi jāmā chher̤e rekhe rāstāẏ ese dām̐r̤ā !
kakhno chaṭi jāmā chher̤e rekhe rāstāẏ ese dām̐r̤ā !

katbār tor āẏanā bheṅechure phire tākāi,
āmār mate tor matan keu nei !
katbār tor kām̐chā āloẏ bhije gān śhonāi,
āmār mate tor matan keu nei !
āmār mate tor matan keu nei !
āmār mate tor matan keu…