Aamaar man keman kare

আমার মন কেমন করে
Year
Language

আমার মন কেমন করে
কে জানে, কে জানে,
কে জানে কাহার তরে।।

অলখ পথের পাখি গেল ডাকি,
গেল ডাকি সুদূর দিগন্তরে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগর পাড়ের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়।

স্বপন বলাকা মেলেছে পাখা
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে।।

āmār man keman kare
ke jāne, ke jāne,
ke jāne kāhār tare||

alakh pather pākhi gel ḍāki,
gel ḍāki sudūr digantare
bhābnāke mor dhāoẏāẏ
sāgar pār̤er hāoẏāẏ hāoẏāẏ hāoẏāẏ|

sbapan balākā melechhe pākhā
āmāẏ bem̐dhechhe ke sonār piñjare ghare||