Aamaar man bale tumi aasbe

আমার মন বলে তুমি আসবে
Work
Year
Language

আমার মন বলে তুমি আসবে
হৃদয়ের বসন্ত বাহারে
প্রেমের অভিসারে আসবে।।

কত যুগ গেল পথ চেয়ে
তবুও তো পথ ফুরায় না
কতকাল গেল গান গেয়ে
তবুও তো গান শেষ হয় না
স্বপনের দুয়ার হতে সরে
ঘরের দ্বারে জানি আসবে।।

কত ঝড় আসে পৃথিবীতে
তবুও তো ফুল ঝরে না
কত দুঃখ আসে ব্যথা দিতে
তবুও তো আশায় হারায় না
অচেনার আড়াল হতে সরে
আপন ঘরের দিকে আসবে।।

āmār man bale tumi āsbe
hṛdaẏer basant bāhāre
premer abhisāre āsbe||

kat yug gel path cheẏe
tabuo to path phurāẏ nā
katkāl gel gān geẏe
tabuo to gān śheṣh haẏ nā
sbapner duẏār hate sare
gharer dbāre jāni āsbe||

kat jhar̤ āse pṛthibīte
tabuo to phul jhare nā
kat duḥkh āse byathā dite
tabuo to āśhāẏ hārāẏ nā
achenār ār̤āl hate sare
āpan gharer dike āsbe||