আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি
আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।।
তখনো কুহেলী জালে
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল,
এই বেলা তোর শেষ কথা দিস বলি।।
āmār mallikā bane yakhan pratham dharechhe kali
tomār lāgiẏā takhni, bandhu, bem̐dhechhinu añjali||
takhno kuhelī jāle
sakhā, taruṇī uṣhār bhāle
śhiśhire śhiśhire aruṇamālikā uṭhitechhe chhalochhli||
ekhno baner gān, bandhu haẏ ni to absān
tabu ekhni yābe ki chali|
o mor karuṇ ballikā
o tor śhrānt mallikā
jharo-jharo hal,
ei belā tor śheṣh kathā dis bali||