আমার ঘুর লেগেছে-- তাধিন্ তাধিন্।
তোমার পিছন পিছন নেচে নেচে ঘুর লেগেছে তাধিন্ তাধিন্।
তোমার তালে আমার চরণ চলে, শুনতে না পাই কে কী বলে--
তাধিন্ তাধিন্।
তোমার গানে আমার প্রাণে যে কোন্ পাগল ছিল সেই জেগেছে--
তাধিন্ তাধিন্।
আমার লাজের বাঁধন সাজের বাঁধন খ'সে গেল ভজন সাধন--
তাধিন্ তাধিন্।
বিষম নাচের বেগে দোলা লেগে ভাবনা যত সব ভেগেছে--
তাধিন্ তাধিন্॥
āmār ghur legechhe-- tādhin tādhin|
tomār pichhan pichhan neche neche ghur legechhe tādhin tādhin|
tomār tāle āmār charaṇ chale, śhunte nā pāi ke kī bale--
tādhin tādhin|
tomār gāne āmār prāṇe ye kon pāgal chhil sei jegechhe--
tādhin tādhin|
āmār lājer bām̐dhan sājer bām̐dhan kha'se gel bhajan sādhan--
tādhin tādhin|
biṣham nācher bege dolā lege bhābnā yat sab bhegechhe--
tādhin tādhin||