আমার এই রিক্ত ডালি দিব তোমারি পায়ে।
দিব কাঙালিনীর আঁচল তোমার পথে পথে বিছায়ে।।
যে পুষ্পে গাঁথ পুষ্পধনু তারি ফুলে ফুলে হে অতনু
আমার পূজা-নিবেদনের দৈন্য দিয়ো ঘুচায়ে।
তোমার রণজয়ের অভিযানে তুমি আমায় নিও
ফুলবাণের টিকা আমার ভালে এঁকে দিয়ো দিয়ো
আমার শূন্যতা দাও যদি সুধায় ভরি দিব
তোমার জয়ধ্বনি ঘোষণ করি–
ফাল্গুনের আহ্বান জাগাও আমার কায়ে দক্ষিণ বায়ে।।
āmār ei rikt ḍāli dib tomāri pāẏe|
dib kāṅālinīr ām̐chal tomār pathe pathe bichhāẏe||
ye puṣhpe gām̐th puṣhpadhnu tāri phule phule he atnu
āmār pūjā-nibedner dainy diẏo ghuchāẏe|
tomār raṇajaẏer abhiyāne tumi āmāẏ nio
phulabāṇer ṭikā āmār bhāle em̐ke diẏo diẏo
āmār śhūnyatā dāo yadi sudhāẏ bhari dib
tomār jaẏadhbani ghoṣhaṇ kari–
phālguner āhbān jāgāo āmār kāẏe dakṣhiṇ bāẏe||