আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি।
আনন্দে বিষাদে মন উদাসী॥
পুষ্পবিকাশের সুরে দেহ মন উঠে পূরে,
কী মাধুরী সুগন্ধ বাতাসে যায় ভাসি॥
সহসা মনে জাগে আশা, মোর আহুতি পেয়েছে অগ্নির ভাষা।
আজ মম রূপে বেশে লিপি লিখি কার উদ্দেশে–
এল মর্মের বন্দিনী বাণী বন্ধন নাশি॥
আমার অঙ্গে অঙ্গে কে বাজায় বাঁশি
Work
Year
Language
āmār aṅge aṅge ke bājāẏ bām̐śhi|
ānande biṣhāde man udāsī||
puṣhpabikāśher sure deh man uṭhe pūre,
kī mādhurī sugandh bātāse yāẏ bhāsi||
sahsā mane jāge āśhā, mor āhuti peẏechhe agnir bhāṣhā|
āj mam rūpe beśhe lipi likhi kār uddeśhe–
el marmer bandinī bāṇī bandhan nāśhi||