আকাশের হাতে আছে একরাশ নীল
আকাশের হাতে আছে একরাশ নীল
বাতাসের আছে কিছু গন্ধ
রাত্রির গায়ে জ্বলে জোনাকি
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ।
আমার এ দুয়ার হলো বন্ধ
ভেবে তো পাইনি আমি কি হলো আমার
লজ্জা প্রহরী কেন খোলে নাকো দ্বার।
বুঝি না কেমন করে বলব
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।
ākāśher hāte āchhe ekrāśh nīl
bātāser āchhe kichhu gandh
rātrir gāẏe jbale jonāki
taṭinīr buke mṛdu chhand||
āmār e du’hāt śhudhu rikt
āmār e du’chokh jale sikt|
buk bharā nīrabtā niẏe akāraṇ|
āmār e duẏār halo bandh
bhebe to pāini āmi ki halo āmār
lajjā prahrī ken khole nāko dbār|
bujhi nā keman kare balab
kheẏāle kata̮i bhese chalab|
bali bali kare tabu balā halo nā
jāni nā kise eto dbandb||