আজি মিলন নিশি ভোরে
জেগে দেখি গেছ চলে কখন ঘুমঘোরে।।
ডাকি যতই সাড়া না পাই
বাতাস কহে নাই সে তো নাই
বিদায় নিলে জানালে তাই ছিন্ন কুসুমডোরে।।
স্বপন এনেছিলে আমার রাতের জাগরণে,
শুধাই তোমায় প্রভাতে তার কিছু কি নাই মনে।
রয়ে রয়ে ফুলের বাসে
সেই কথা মোর মনে আসে
রাতের তিথি ক্ষণে ক্ষণে ভাসায় আঁখিলোরে।।
āji milan niśhi bhore
jege dekhi gechh chale kakhan ghumghore||
ḍāki yata̮i sār̤ā nā pāi
bātās kahe nāi se to nāi
bidāẏ nile jānāle tāi chhinn kusumḍore||
sbapan enechhile āmār rāter jāgarṇe,
śhudhāi tomāẏ prabhāte tār kichhu ki nāi mane|
raẏe raẏe phuler bāse
sei kathā mor mane āse
rāter tithi kṣhaṇe kṣhaṇe bhāsāẏ ām̐khilore||