Aadho raate yadi ghum

আধো রাতে যদি ঘুম
Work
Year
Language

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে পড়ে মোরে প্রিয় ও ও
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়নে খুলে দিও

সেথা জোসনার আলোর ও খনিকা
যেনো সে তোমার প্রেমের ও মনিকা (২বার)
কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
প্রেমের কলঙ্ক সাথে জড়ায়ে রয়েছে
আঁখি ভরে নিড় ও প্রিয় ও ও

চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

ভুলি নাই প্রিয় , ভুলি নাই
খুলি নাই রাঙ্গা রাখি
মুছি নাই প্রেমো চন্দন ও লেখা
দিয়েছ যা ললাটে আঁকি
ভুলি নাই প্রিয় ভুলি নাই

চৈত্র দিনের অলস ও বেলায়
যদি গান খানি মনে পড়ে হায়
ঝরালো পাতায় মর মর গানে
সেই সুরভিত শুনিয়ো

চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

আধো রাতে যদি ঘুম ভেঙ্গে যায়
মনে রেখ মোরে প্রিয়
চাঁদ হয়ে রব আকাশের ও গায়
বাতায়ন খুলে দিও

***************************************

ādho rāte yadi ghum bheṅge yāẏ
mane par̤e more priẏ o o
chām̐d haẏe rab ākāśher o gāẏ
bātāẏane khule dio

sethā josnār ālor o khanikā
yeno se tomār premer o manikā (2bār)
kalaṅk sāthe jar̤āẏe raẏechhe
premer kalaṅk sāthe jar̤āẏe raẏechhe
ām̐khi bhare nir̤ o priẏ o o

chām̐d haẏe rab ākāśher o gāẏ
bātāẏan khule dio

bhuli nāi priẏ , bhuli nāi
khuli nāi rāṅgā rākhi
muchhi nāi premo chandan o lekhā
diẏechh yā lalāṭe ām̐ki
bhuli nāi priẏ bhuli nāi

chaitr diner alas o belāẏ
yadi gān khāni mane par̤e hāẏ
jharālo pātāẏ mar mar gāne
sei surbhit śhuniẏo

chām̐d haẏe rab ākāśher o gāẏ
bātāẏan khule dio

ādho rāte yadi ghum bheṅge yāẏ
mane rekh more priẏ
chām̐d haẏe rab ākāśher o gāẏ
bātāẏan khule dio

***************************************